Showing posts with label Sanmoy Banerjee. Show all posts
Showing posts with label Sanmoy Banerjee. Show all posts

Saturday, October 2, 2021

ক'দিন বিশ্রাম নেব । লিখব না কিছু রাত জেগে । ভেবেছিলাম ।
মমতা ভাঙিয়ে ছাড়লেন । একপ্রকার বাধ্য করলেন । সারা দিন এত ইরিটেশন করালেন কলম ধরলাম বাধ্য হয়ে ।
সেই আবার ম্যান মেড বন্যার হাঁক । ইদানিং বেড়েছে এই ডাকটা । ক দিন আগে হাওড়া, হুগলী, ঘাটাল যখন ডুবেছিল এই হাঁকটাই দিয়েছিলেন  । বলেছিলেন ডি ভি সি না বলে জল ছেড়েছে, তাই বন্যা ।
সামনে পেলে জিজ্ঞাসা করতাম বলে ছাড়লে কি করতেন ? জলের স্রোত ঘুরিয়ে দিতেন ? নাকি বলতেন জল ছাড়া যাবে না । তাতে ডি ভি সি ব্যারেজ ভাঙে ভাঙুক ।
আপনি সব পারেন । মিথ্যে কথা বলাটা আপনার ধাত । যেমন আজও বললেন, কি নির্লজ্জ ভাবে ! ডি ভি সি যে প্রতিদিন সকালে নবান্নে স্ট্যাটাস রিপোর্ট পাঠায় স্বীকার করবেন ? ক্ষমতা আছে ? এটা স্বীকার করার মধ্য কোন এক্সট্রা সততার প্রয়োজন হয় না । যেটা প্রয়োজন হয় সেটা হল বেসিক honesty যেটাও কি অনায়াসে খুইয়েছেন । আমি বলছি প্রতিদিন ডি ভি সি থেকে চিফ সেক্রেটারির ঘরে মেল আসে । অস্বীকার করবেন ? আমি বলছি জল ছাড়ার empowerment committe তে রাজ্যের তরফে সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার আছেন । অস্বীকার করুন । আমি বলছি সবার সম্মতি নিয়ে তবে জল ছাড়া হয় । ৩০ তারিখ সকাল সোয়া দশটায় নবান্নে মেল ঢোকে, ২৯ তারিখ সকাল ১০ টা ৩৬ এ মেল ঢোকে । অস্বীকার করুন সব কিছু ? পারবেন উত্তর দিতে ।
ড: সুকান্ত মজুমদারের কাছে ডি ভি সি কর্তৃপক্ষ আগের দিনেই বার্তা পাঠান আমরা কিন্তু রাজ্যের কনসেন্ট নিয়েই জল ছেড়েছি । চিফ ইঞ্জিিয়ার জানেন সব । দেখবেন কাল ম্যাডাম উল্টো টাই বলবেন । 
ঠিক তাই হল । ডি ভি সি না বলে জল ছেড়েছে বলে ফুঁপিয়ে কান্না । অনেকটা সেই ববি হাকিম স্টাইলে কান্না । ওরা আমাকে বাঁচাতে দিল না । ববি সেদিন কলকাতা নিয়ে বলেছিলেন । ইনি রাজ্য নিয়ে । ভাবখানা এমনই । অডিও ক্লিপে ।
তা সামনে এলেন না কেন ? ধরা পড়ে যাবেন বলে ? চোখে, মুখে এক্সপ্রেশনে । তাই ? বিশ্ব মজুমদারকে দিয়ে ছড়ালেন ক্লিপটা ! সব চ্যানেলে । সরকার serious এটা বোঝাতে ?
আর সেই ক্লিপে কি না বকবক করলেন । বললেন ২ লক্ষ "মেট্রিক" টন জলের কথা । জলে মেট্রিক কথাটা যে হয় না আই প্যাকের আপনাকে ট্রেনিং দেওয়ার প্যাকেজে বোধ হয় সেটা ছিল না । তাই হয়তো বললেন না বুঝেই । অপদার্থতা  ঢাকতে ।
আরও বললেন আমি আর চিফ সেক্রেটারির মিলে দুর্যোগ নিয়ে একে অপরের সঙ্গে কনস্ট্যান্ট যোগাযোগ রেখেছি । এটা রেখে কি নতুন কিছু করেছেন নাকি ?
পরের প্রশ্ন এত যোগাযোগ রাখলেন তো আগে লোকগুলোকে রেসকিউ করেননি কেন ? প্রায় ৫০ লক্ষ মানুষ কি ভাবে রাত জাগছেন ভেবেছেন একবারও ? ভাবার সময় ছিল ? তখন তো ভবানীপুরে "নন" থেকে এম এল এ হওয়ার প্ল্যানিং নিয়ে ব্যস্ত !
এদিকে সাত দিন ধরে ঝাড়খন্ডে বৃষ্টি হচ্ছে । আবহাওয়া দফতরের খবর আসছে । যে কোন মুহুর্তে জল ঢুকবে এরাজ্যের কাকেরাও জানতো । আপনি নাকি জানেন না ! বিশ্বাস করতে হবে ? আপনার অফিস নাকি জানে না ! সব জেনেও কি ব্যবস্থা নিয়েছিলেন আগাম বলুন ? উত্তর আছে ?
যেমন ভাবে আজও উত্তর নেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নবান্নের সেই অমর কীর্তির । আনন্দবাজার, এই সময় এসব নিয়ে লিখবেনা । ঘণ্টা খানেক, ক্রস ফায়ার কিম্বা জনতার দরবার এই তথ্যগুলো নিয়ে নাড়াচাড়া করবেনা । গ্যারান্টেড ।
কি তথ্য শুনবেন ?
ঘাটাল মাস্টার প্ল্যান করে বন্যা আটকানোর জন্য ২০১৮ সালে রাজ্য বাজেটে রাজ্যের দেও ৭০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল । রাজ্য শেষ পর্যন্ত ৩৯ কোটি ৯৯ লক্ষ ৯৭ হাজার টাকা খরচ করার জন্য দিয়েও শেষ পর্যন্ত অজ্ঞাত কারণে তার অর্ধেকটাই খরচ হয়নি । ২০১৯-২০ সালে রাজ্য বাজেটে বরাদ্দ হয়েছিল ৬০ কোটি টাকা । শেষে এক টাকাও খরচ হয়নি । আর এ বছরের রাজ্য বাজেটে বরাদ্দ হয়েছিল ১১৫ কোটি টাকা । কিন্তু নবান্নের অর্থ দফতর থেকে ছাড়পত্র দেওয়া হয় ৩ কোটি ৭৫ লক্ষ টাকা । সেই টাকার শেষ পর্যন্ত গতি মুক্তি কোথায় গিয়ে থেমে আছে নবান্নের কোন আধিকারিকই আজও জানেন না । 
মুখ্যমন্ত্রী, কোন উত্তর আছে আপনার ? নেই । থাকবেও না এটা নিশ্চিত ।
এক একটা করে বন্যা বাংলায় আসবে । দৃষ্টি ঘোরানোর জন্য আপনি নিয়ম করে ম্যান মেড তত্ব ছড়িয়ে বিভ্রান্ত করবেন । তাবড় মিডিয়া জোগাড় করে গোড়ালি জলে দাঁড়িয়ে " খিঁচ মেরী ফোটো " সেশন দেবেন । আর বছর ঘুরলে হাওড়া, হুগলী, বাঁকুড়া, বর্ধমান, দুই মেদনিপুর  ভাসবে, মানুষ মরবে গরু ছাগলের মত । আর আপনি বাংলার এক শ্রেণীর মিডিয়া ম্যানেজ করে ভন্ডামি বাড়াবেন ।
আপনি জানতেন ভাসতে চলেছে বাংলা । তখন কোথায় ছিল আপনার ববি, অরূপ, সুব্রত, কল্যাণ ? সবাইতো ভবানীপুরে দুই হাঁটু জুড়ে বসেছিল । ঠিক কি না বলুন ?
আজ বাঁকুড়া,পুরুলিয়া, বর্ধমান, হাওড়া, হুগলির মানুষগুলো যখন জলের স্রোতে ভেসে যাচ্ছে তখন তাঁদের পাঠাচ্ছেন ! বিপদ আসছে আশঙ্কা মাথায় রেখে আগাম পাঠানো যেত না তাঁদের ঠিক সেই সময়ে ?  তুলে আনা যেত না ঐ হতভাগ্য মানুষগুলোকে ? ভেবে দেখেছেন কখনো ? একবারও ?
ভাববেন কি করে ? তখন নবান্নে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দল বদল করিয়ে ভাইপোকে পাশে নিয়ে হাসি হাসি মুখে " খিঁচ মেরী ফোটো " সেশন দিচ্ছিলেন ।
আজ যখন কয়েক লাখ মানুষ ডুবছে ভন্ডামিটা আবার নতুন করে শুরু করেছেন ।  ক্লাব খেলা মেলা মচ্ছপে গত কয়েক বছরে উড়িয়ে দিয়েছেন প্রায় ১৬ হাজার কোটি টাকা । যা দিয়ে বাংলায় ১০ টা মাস্টার প্ল্যান অনায়াসে রূপায়ণ করে দেওয়া যেত ।
কে করবেন এই প্রশ্নগুলো তাঁর মুখের ওপর ? যাঁরা করতে পারতেন তাঁরা এখন গোড়ালি জলের ফোটো সেশনের জন্য মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হবেন । এ বি পি আনন্দের আসাফুলরা গলা কাঁপিয়ে মুখ্যমন্ত্রীর পা ভেজার ধারা বিবরণী দেবেন । আর স্টুডিও তে বসে সংবাদ পাঠিকা বলে যাবেন তারপর, আসাফুল তারপর, বল বল তুমি ঠিক কি দেখছ তুমি ? মুখ্যমন্ত্রীর কি জলে পা রেখেছেন ? কি হল তুমি আসাফুল বল তুমি চুপ কেন ? উত্তেজনায় আসা ফুলের গলা ততক্ষনে রুদ্ধ । কথা বেরোচ্ছে না । মুখ্যমন্ত্রী ততক্ষনে সবাইকে চমকে দিয়ে জলে পা রেখেছেন ।
সেই জল, যা এই আগস্টের প্রথম সপ্তাহেই কেড়ে নিয়ে গেছে সাত দিনে শুধু ঘাটাল মহকুমাতেই ৯ টি তারতজা প্রাণ ।
সেই জলও আজ ধন্য, এবার কি বলবে আসাফুল ,! বল আসাফুল বল, চুপ করে থেক না । বল প্লিজ । আবেগ দিয়ে বল ।
শুনতে চাইছে বাংলা ।
সন্ময় বন্দ্যোপাধ্যায় (৯৮৩০৪২৬০৭৮)

Wednesday, August 18, 2021

From the Facebook wall post of Sanmoy Banerjee dated 2021-08-18

বাংলায় প্রতিদিন কত ঘটনা ঘটে যায় ক'জন খবর রাখি বলুন তো বুক ঠুকে দেখি । 
গত দিন ১২ আগে মমতা ব্যানার্জি নিজের একাউন্ট থেকে চেক সই করে পাঁচ লাখ টাকা ফাইন দিয়েছেন শেষ পর্যন্ত গজরাতে গজরাতে । বার কাউন্সিলের একাউন্টে । জাস্টিস কৌশিক চন্দের নির্দেশ মত । জানেন আপনি খবরটা ? জানি আমি খবরটা ? জরিমানা হয়েছে জানি, কিন্তু সুপ্রিম কোর্টে যাব বলে পিছ টান দিয়ে লক্ষী মেয়ের মত টাকাটা জমা দিতে হয়েছে তড়পাতে তড়পাতে ক ' জন জানি বলুন ?
বাংলা সংবাদপত্রে, তাও দু টিতে মাত্র তিন লাইনে ভেতরের পাতায় খুব ছোট করে, যাতে চট করে লোকের চোখে না পড়ে সেইভাবে বেরিয়েছে খবরটা । আমি যেহেতু খবর তল্লাশি করি চোখে পড়েছে । নির্ঘাত আপনি পাননি । খবরটা প্রথম পাতার খবর । বাংলা সংবাদ মাধ্যম চাপল । প্রাণপাত করে ।
বিনিময়ে কি পেল ? একটা উদাহরণ দিই । আনন্দবাজার ১৫ আগস্ট তৃতীয় পাতায় ২০০ সেন্টিমিটার হাফ পেজ, পঞ্চম পৃষ্ঠায় দুটো ১০০ সেন্টিমিটার করে দুটো কোয়ার্টার পেজ, এগারোর পৃষ্ঠায় আরও একটি কোয়ার্টার পেজ, ১২ র পৃষ্ঠায় ১৩ টি ছোট বিজ্ঞাপন, নবান্ন থেকে সব মিলিয়ে প্রায় ৫৮০ সেন্টিমিটারের বিজ্ঞাপন প্রাপ্তি । বাজারি মূল্য যার ১ কোটি ১৩ লক্ষ টাকা হওয়া উচিত । একদিনে সরকারের ভাঁড়ার থেকে একটি সংবাদ মাধ্যমে বেরিয়ে গেল এত সরকারি টাকা । এবার বাকি বাংলা খবরের কাগজে, টেলিভিশন চ্যানেলে দেওয়া নগদের হিসেবটা করুন । কত কোটিতে শেষ হবে বলুন ? আপনি নিজেই অঙ্ক করুন, পেয়ে যাবেন ।
আর ঠিক সেই সময়ের আরেকটা খবর আপনাদের দিই । রাজ্যের পাঠানো তথ্য অনুযায়ী শিক্ষা সংক্রান্ত জাতীয় পর্যায়ের ইউনিফর্ম ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস ২০১৯- ২০ র রিপোর্ট অনুযায়ী রাজ্যে সরকারি স্কুলে শিক্ষকের সংখ্যা ২০২১এ এখন ২ লক্ষ সত্তর হাজার ০৮২ জন । সঙ্গে এস এস কে, এম এস কে শিক্ষক প্রায় ৭৫ হাজার । সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় ৩ লক্ষ ৪৫ হাজার মত । ২০১১ এ যখন বামেরা চলে যায় এই শিক্ষকের সংখ্যা ছিল ৪ লক্ষ ১৪ হাজার, ৭২৪ জন । অর্থাৎ ২০১৯-২০ তে শিক্ষক পদে শুন্যতা হল ৬৯ হাজার । ২০২১ এ প্রায় ১৮ হাজার শিক্ষক অবসর নেওয়ায় শূন্য পদ গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে ৮৭ হাজার । যেখানে  বাংলার শিক্ষিত ছেলে মেয়েদের সহজেই জায়গা হত যদি সরকার রিক্রুট করতো । করেনি সরকার তা । কারণ সরকারের টাকা নেই ।
এখন এই প্রশ্ন গুলো যাঁরা, যে সংবাদ মাধ্যম খোঁচাতে পারতো তাদেরই তো মুখ বন্ধ করে দিয়েছে নবান্ন ঢালাও বিজ্ঞাপন দিয়ে । শিক্ষকদের মাইনে দেওয়া যেত যে টাকা দিয়ে সেই টাকা দিয়ে এখন খবরের কাগজের হেডিং কেনা হয়, সংবাদ শিরোনাম হয় । অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কিম্বা অমর্ত্য সেনের চোখে এসব পড়েনা ? তাঁরা সব জেনেও  চুপ । কেন আপনি বিচার করুন ।
এর ফলে শেষে দুর্গতি কিন্তু বাড়ছে শিক্ষিত সমাজের । তাঁদের হয়ে বলার মাধ্যম গুলো ক্রমশ সংকুচিত হয়েছে । মমতা খুব বুদ্ধি করেই এটা করেছেন ।  প্রতি বছর যে ১২ লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক দেয়, ৯ লক্ষ ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক দেয় তাঁদের জীবনটা কেউ ভেবে দেখেছেন ? কিসের ভরসায় তাঁরা বাংলায় থেকে উচ্চ শিক্ষায় যাবেন ? শুধু একটা "সিভিক" হওয়ার জীবন পাওয়ার জন্য ? শুধু একটা মলে সেলস ম্যান হওয়ার জন্য ? শুধু কাঁধে ব্যাগ নিয়ে zomato র লাল টি শার্ট পড়ে বাইক নিয়ে দৌড়ে বেড়ানোর জন্য ? শুধু একটা contractual ডোমের চাকরি পাওয়ার জন্য ?
কে বলবে এঁদের কথা, কেউ ভেবেছেন ? একবারও ? সাহস থাকলে উত্তর দিন ফোর্থ পিলারের ফোঁড়েরা ।
আজও দুপুরে কলকাতা দেখেছে বিকাশ ভবনের সামনে থেকে শিক্ষক ঐক্য মঞ্চের হতভাগ্য শিক্ষিত শিক্ষিকাদের মারতে মারতে পুলিশ নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে তুলেছে । সাহস হবে আনন্দবাজার, বর্তমান কিম্বা এই সময়ে'র শিক্ষিকাদের মার খাওয়ার এই নির্মম খবর, এই নির্লজ্জ ছবি প্রথম পাতায় ছাপার ? 
শাসকের ঘুম ভাঙ্গালে তাদের বিজ্ঞাপন চলে যাবে তাই না ?  মানুষের স্বার্থ থেকে তাঁদের মুনাফাটাই অনেক বড় ? তাই না ?  উত্তর দিন পারলে সংবাদ মাধ্যমের কর্তারা । সততা বলে মজ্জায় অবশিষ্ট কিছু থাকলে ।।

সন্ময় বন্দ্যোপাধ্যায় ( ৯৮৩০৪২৬০৭৮) 

(Copied verbatim from the Facebook post by Sanmoy Banerjee dated 2021-08-18) 
. 
. 
. 
* How India Travels

Sunday, July 26, 2020

Mamata's virtual meeting of 2020-07-21 was overloaded with bluff


Every word uttered by Mamata Banerjee during her virtual rally from her home in Kalighat in Kolkata on Shahid Diwas on 2020-07-21 analyzed by Sanmoy Banerjee.
Her bluff exposed. The lady bluffs and contradicts her own statements of the past without batting an eyelid.
.
.
.
* Didir Baani
* How India Travels