Monday, February 9, 2026

Summary of Supreme Court happenings regarding WB SIR 2026 on 2026-02-09


আজকের (2026-02-09) সুপ্রিম কোর্টে SIR মামলা: আসল সারমর্ম

আজ সুপ্রিম কোর্টে SIR (Special Intensive Revision) মামলার শুনানি নিয়ে নানা কথা হবে, নানা “বিশ্লেষণ” আসবে।
কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সত্য ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে না। সেগুলো একবার পরিষ্কার করে নেওয়া দরকার।

🔹 ১. সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে—SIR হবেই। এটাকে থামানো যাবে না।

🔹 ২. রাজ্য সরকারকে ৪/২/২৬ তারিখের মধ্যে অফিসারদের তালিকা দেওয়ার কথা ছিল।
আজ পর্যন্ত সেই তালিকা রাজ্য সরকার দেয়নি।

🔹 ৩. ECI একটি quasi-judicial body।
তাই তারা এমন অফিসার চেয়েছিল, যাদের শুনানি নিয়ে আদেশ দেওয়ার অভিজ্ঞতা আছে।
অদ্ভুতভাবে রাজ্য সরকার সেই ধরনের অফিসার দেয়নি / দিতে পারেনি।

🔹 ৪. রাজ্য সরকার যে অফিসারদের দিয়েছে, তাদের বেশিরভাগেরই quasi-judicial কাজের কোনো অভিজ্ঞতা নেই।

🔹 ৫. Micro Observer-দের ভূমিকা খুব সীমিত। শুনানির প্রথম দিন থেকে ECI এটা বলেছে এবং আজকেও আবার বলেছে যে MO রা শুধু ERO-দের সাহায্য করে। এই আদেশের  পিছনে চাল চোরদের নেত্রীর কোন অবদান নেই। 

👉 কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নেই।

⚖️ সুপ্রিম কোর্টের আজকের নির্দেশাবলি (সংক্ষেপে):

✔️ রাজ্য সরকারকে বলা হয়েছে—
আজ দেওয়া ৮,৫৫৫ জন Group-B অফিসারকে বিকেল ৫টার মধ্যে DRO-দের কাছে রিপোর্ট করতে হবে।

✔️ ECI-র পূর্ণ স্বাধীনতা থাকবে
—প্রয়োজনে ERO / AERO বদলানো বা যোগ্য হলে আগেরদেরই কাজে লাগানো যাবে।

✔️ নতুন রাজ্য সরকারি অফিসারদের ১–২ দিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়ে Micro Observer হিসেবে ব্যবহার করা যেতে পারে।

✔️ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র ERO।
Micro Observer বা রাজ্য সরকারি অফিসাররা শুধু সহায়তা করবেন।

✔️ নতুন অফিসার যুক্ত হওয়ায়,
📅 ১৪ ফেব্রুয়ারির পরে আরও ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে
—ডকুমেন্ট স্ক্রুটিনি ও সিদ্ধান্তের জন্য।

✔️ সবচেয়ে গুরুত্বপূর্ণ—
🚨 রাজ্যের DGP-কে ব্যক্তিগত হলফনামা দিতে বলা হয়েছে,
কারণ ECI অভিযোগ করেছে SIR অফিসারদের বিরুদ্ধে
হুমকি, ভয় দেখানো ও হিংসা রোখা যায়নি।

🔴 এটাই আজকের দিনের পুরো সারমর্ম।

এর বাইরে কেউ যদি “বড় কিছু”, “ভিন্ন গল্প” শোনায়—
📢 সোজা জিজ্ঞেস করবেন: কোন অর্ডার থেকে বলছেন? কোন প্যারাগ্রাফ থেকে?

📌 তথ্য থাকুক সামনে,
📌 রাজনৈতিক নাটক নয়। 

Courtesy: Advocate Tarunjyoti Tewari 

SIR 
SIR 2026 

How West Bengal Travels

No comments: