Friday, April 3, 2026

Who is Adv Mofakkerul Islam


মালদায় কালিয়ায়াচকের ঘটনায় গ্রেফতার হওয়া চল্লিশোর্ধ্ব মোফাক্কেরুল ইসলাম পেশায় আইনজীবী, এক সময়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিলেন, তার বাড়ি ওই জেলারই ইটাহার ব্লকের পোরসা হাটখোলা গ্রামে

পরে অবশ্য মোফাক্কেরুল কলকাতায় চলে যান, স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি সেখানেই থাকেন, কলকাতা হাইকোর্টের কাছে তাঁর চেম্বার, হাইকোর্টে মামলাও লড়েন

২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি এমআইএম বা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন নামের দলে যোগ দেন যার চেয়ারম্যান আসাদউদ্দিন ওয়েইসি, সেই নির্বাচনেই এমআইএম বা মিমের হয়ে ইটাহার বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন মোফাক্কেরুল, সেই সময় তাঁর হয়ে ইটাহারে সভাও করেছিলেন ওয়েইসি

যদিও ওই নির্বাচনে বিশেষ দাগ কাটতে পারেননি মোফাক্কেরুল, ভোটে তো গোহারা হেরেইছিলেন, খুইয়েছিলেন জামানতও, জুটেছিল মাত্র ৮৩১টি ভোট, সেই মোফাক্কেরুলকেই বুধবার রাতে কালিয়াচকে ছোট যাত্রিবাহী গাড়ির মাথায় দাঁড়িয়ে হ্যান্ডমাইক হাতে অবরোধকারীদের উস্কানি দিতে দেখা গিয়েছিল 

এরপরেই কালিয়াচক থানায় মোফাক্কেরুলের বিরুদ্ধে ৩টি ভভিযোগ দায়ের হয় যার জেরে আজ বাগডোগরায় গ্রেফতার হয়েছে সে
West Bengal Assembly Election 2026 
How Muslim Travels 

No comments:

Post a Comment